Ridge Bangla

বড় তারকা হতে গেলে বছরে পাঁচটি ছবি করতে হত সামান্থা

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর মানসিক ও শারীরিক বিপর্যয় কাটিয়ে উঠার গল্প শেয়ার করেছেন। ভারতের এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদের পর আক্কিনেনি পরিবার সামান্থাকে বিপুল পরিমাণ ভরণপোষণ দিতে চেয়েছিল। তবে মানসিকভাবে বিপর্যস্ত সামান্থা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি জানান, সেই কঠিন সময় তিনি নাগা চৈতন্যর সাহচর্য চেয়েছিলেন, কিন্তু তা পাননি।

নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের কথা স্মরণ করে সামান্থা বলেন, “আমি ভাবতাম বড় তারকা হতে গেলে বছরে পাঁচটি ছবি করতে হবে। প্রতিটি ছবি বাণিজ্যিকভাবে সফল হতে হবে। তবেই বড় তারকাদের তালিকায় নিজের অবস্থান বজায় রাখা সম্ভব।”

তিনি আরও বলেন, “আমার প্রতিটি সপ্তাহের সাফল্যের উপর নির্ভর করত আমার জীবন। প্রতিটি মুহূর্তে ভয়ের সঙ্গে থাকতাম, যে কোনো সময় আমার জায়গা হয়তো কেউ নিয়ে নেবে।”

যদিও ব্যক্তিগত জীবনের কঠিন সময় তাকে মানুষ হিসেবে আরও স্থির ও শান্ত করেছে। সামান্থা জানান, “গত দুই বছর ধরে আমার কোনো ছবি মুক্তি পায়নি। কোনো বড় ছবি হাতে নেই। তবুও আমি ভীষণ আনন্দে আছি। জীবনের এই সময় আমাকে আরও ধৈর্যশীল এবং স্বতন্ত্র হতে শিখিয়েছে।”

সামান্থার এই অভিজ্ঞতা শুধুমাত্র তার চলচ্চিত্রজীবনের গল্প নয়, বরং ব্যক্তিগতভাবে শক্তিশালী হয়ে ওঠার প্রমাণ। তিনি এখন নিজের পেশাগত মান ও মানসিক স্থিতি দুটোর ওপরই গুরুত্ব দিচ্ছেন, যা তাকে আরও পরিপক্ক অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছে।

This post was viewed: 55

আরো পড়ুন