Skip to main content

Ridge Bangla

সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান উপস্থিত ছিলেন।

আলোচনায় দুই দেশের জনগণের পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরে তারা আশা প্রকাশ করেন, মুসলিম উম্মাহর এ দুই দেশ আগামী দিনে আরও ঘনিষ্ঠ ও সমৃদ্ধ সম্পর্কের পথে এগিয়ে যাবে।

দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের অভিন্ন ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও জীবনাচরণ মানুষের মধ্যে জ্ঞান ও আনন্দের এক নতুন জগত উন্মোচন করতে পারে বলে তারা মত প্রকাশ করেন। এসময় সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক দল ও টেলিভিশন অনুষ্ঠানের আদান-প্রদানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

This post was viewed: 55

আরো পড়ুন