রংপুর নগরীর দর্শনা শুঁটকির মোড় এলাকায় একটি সীমানা প্রাচীরঘেরা বাগান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে সেখানে দুটি সাদা বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে ১০টি এক নলা বন্দুক ও ৩৬ রাউন্ড গুলি পাওয়া যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি শাজাহান আলী জানান, অস্ত্রগুলো কারা রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
This post was viewed: 28