Ridge Bangla

জুলাই হত্যা মামলার কার্যক্রম ত্বরান্বিত করতে কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলন দমন করার লক্ষ্যে সংঘটিত হত্যাকাণ্ডসহ নানা গুরুতর অপরাধের ঘটনায় দায়ের করা মামলার মধ্যে কয়েকটিতে সম্প্রতি চার্জশিট দাখিল করা হয়েছে।

এসব মামলার (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়া) প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু, কার্যকর ও গতিশীল করার উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব।

সোমবার (৮ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন—
১. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিম্নে নয়)
২. বাংলাদেশ পুলিশের একজন প্রতিনিধি (ডিআইজি পদমর্যাদার নিম্নে নয়)
৩. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মনোনীত শহীদ পরিবারের একজন সদস্য
৪. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন মানবাধিকার কর্মী
৫. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মনোনীত একজন আইনজীবী
৬. আইন ও বিচার বিভাগের জিপি-পিপি অধিশাখার উপ-সলিসিটর (সদস্য-সচিব)

This post was viewed: 55

আরো পড়ুন