Ridge Bangla

সাতক্ষীরায় মাকে পিটিয়ে হত্যার অভিযোগ, মেয়ে-জামাই পলাতক

সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নারী কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী।

পুলিশ জানায়, গত রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে পারিবারিক বিরোধের জেরে ফাতেমার মেয়ে খালেদা বেগম এবং জামাতা আফজাল হোসেন ও তাদের দুই সন্তান মিলে তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সোমবার (৮ সেপ্টেম্বর) নিহত ফাতেমার বোন সেলিনা বেগম বাদী হয়ে খালেদা বেগম, তার স্বামী আফজাল ও দুই মেয়েকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেন।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

This post was viewed: 49

আরো পড়ুন