Skip to main content

Ridge Bangla

বন্ধুরা চায় না আমি বিয়ে করি: সাফা কবির

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ও বিয়ের বিষয়ে খোলামেলা ও আন্তরিক মন্তব্য করেছেন। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার বিয়ে কবে হবে, এ বিষয়ে নতুন কোনো উত্তর নেই। যেদিন হবে, সেদিন সবাই জানতে পারবে। বাকিটা আল্লাহর ইচ্ছা।”

সাফা জানান, তার বন্ধুদের মধ্যে অনেকে চায় না তিনি বিয়ে করুন। তিনি বলেন, “‘ওরা বলে, ‘আরে থাক, তুই বিয়ে করে কি করবি, তুই থাক আমাদের কাছে।’ এমনকি আমার বাবা-মা-ও বিয়ের ব্যাপারে বিশেষ চাপ দেন না। আমি তাদের একমাত্র মেয়ে, তাই তাদেরও খুব মাথাব্যথা নেই এই বিষয়ে।”

তিনি আরও বলেন, “অবশ্যই একদিন ফ্যামিলি হবে, ইনশাল্লাহ। তবে সবকিছু আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে। এখন পর্যন্ত আমি কোনো ধরনের পরিকল্পনা বা তাড়াহুড়া করছি না।” সাফা কবির স্পষ্ট করেছেন, তিনি প্রেমের ভিত্তিতে বিয়ে করতে চান। তিনি বলেন, “আমি চাই লাভ ম্যারেজ হোক। অর্থাৎ দু’জনের মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকুক। বাকিটা আল্লাহর ইচ্ছা।”

অভিনেত্রী জানালেন, ব্যক্তিগত জীবন নিয়ে তার কাছে বেশি গুরুত্ব প্রফেশনাল জীবন ও কাজের প্রতি। তিনি বলেন, “আমি চাই দর্শকরা আমাকে অভিনয় দিয়ে জানুক, ব্যক্তিগত জীবন দিয়ে নয়। তবে এ বিষয়ে যখন সময় আসবে, তখন সঠিক মানুষ ও সঠিক সময়ে সব ঠিক হয়ে যাবে।”

সাফার এ খোলামেলা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। ভক্তরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার ব্যক্তিগত জীবন ও পেশাগত ক্যারিয়ারের প্রতি সমর্থন জানাচ্ছেন। অভিনেত্রী আশা করছেন, ভবিষ্যতে ভালোবাসার ভিত্তিতে বিয়ে ও পরিবার গড়ে উঠবে।

This post was viewed: 51

আরো পড়ুন