Ridge Bangla

দীপ্যমান নক্ষত্র সম্মাননা ২০২৫’ পেলেন যারা

আলোকি কনভেনশন সেন্টারে মাত্রার ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘দীপ্যমান নক্ষত্র সম্মাননা ২০২৫’। দেশের বিজ্ঞাপন ও ক্রিয়েটিভ জগতে নতুন মাত্রা এনে প্রতিষ্ঠান ও ব্যক্তিগত অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয় আফজাল হোসেন ও সানাউল আরেফিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার উদাহরণ, যা দেখায় কিভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে একটি প্রতিষ্ঠানকে যুগের পর যুগ এগিয়ে নেওয়া সম্ভব। আফজাল হোসেন বলেন, “বাংলাদেশে এমন পরিবেশ ছিল যেখানে বিজ্ঞাপন তৈরির সময় সবাই একে অপরকে সহায়তা করেছে। তারা ভাগ করেছে না, বরং একে অপরকে বড় হতে সাহায্য করেছে। অ্যাডকম, বিটপী, এশিয়াটিকের মতো প্রতিষ্ঠানগুলোর উদাহরণ এ কথার প্রমাণ।”

অনুষ্ঠানে আশি ও নব্বই দশকের জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র ও জিঙ্গেলের সংকলন প্রদর্শন করা হয়। প্রয়াত জিঙ্গেল সুরকার আইয়ুব বাচ্চুকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। আফজাল হোসেন ও এলআরবির সদস্য আবদুল্লাহ আল মাসুদ তা গ্রহণ করেন। সম্মাননা তুলে দেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু, মডেল আদিল হোসেন নোবেল, সাদিয়া ইসলাম মৌ, তানিয়া আহমেদ, পল্লব চক্রবর্তী, তানভিন সুইটি; রূপসৃজনে নাহিদ নওরীন জাহান (নাহিন); নেপথ্য কণ্ঠে নিমা রহমান ও ত্রপা মজুমদার; জিঙ্গেলে রিপন খান, ফোয়াদ নাসের (বাবু) ও কণ্ঠশিল্পী সুমনা হক। সাদিয়া ইসলাম মৌ উপস্থিত না থাকায় তার সম্মাননা গ্রহণ করেন লামিয়া তাবাসসুম চৈতী।

১৯৮৪ সালে আফজাল হোসেন ও সানাউল আরেফিনের হাত ধরে জন্ম নেওয়া মাত্রার ধারাকে সঙ্গে নিয়ে পরবর্তী প্রজন্মের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অমিতাভ রেজা চৌধুরী বিজ্ঞাপনে নতুন ভাষা ও বর্ণনার পথ খুলেছেন। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

This post was viewed: 32

আরো পড়ুন