Ridge Bangla

আজ টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ ২০২৫ এর লড়াই শুরু

আজ শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২৫ এশিয়া কাপ। এবারের এশিয়ার ক্রিকেট মহাযজ্ঞ শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আজ ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারও দুই গ্রুপে বিভক্ত আট দল লড়বে শিরোপার জন্য। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ বি-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। রাত সাড়ে ৮টায় উদ্বোধনী ম্যাচে নামছে আফগানিস্তান ও হংকং।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ১৯টি ম্যাচ। এর মধ্যে ১১টি ম্যাচ দুবাইয়ে, আর ৮টি ম্যাচ আবুধাবিতে।

অংশগ্রহণকারী দল

  • গ্রুপ এ: ভারত, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত
  • গ্রুপ বি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং

ভেন্যু

  • দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম – ১১ ম্যাচ
  • শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি – ৮ ম্যাচ

গ্রুপ পর্বের সূচি

  • ৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং, রাত ৮:৩০ (আবুধাবি)
  • ১০ সেপ্টেম্বর: ভারত বনাম আরব আমিরাত, রাত ৮:৩০ (দুবাই)
  • ১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং, রাত ৮:৩০ (আবুধাবি)
  • ১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান, রাত ৮:৩০ (দুবাই)
  • ১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, রাত ৮:৩০ (আবুধাবি)
  • ১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান, রাত ৮:৩০ (দুবাই)
  • ১৫ সেপ্টেম্বর: আরব আমিরাত বনাম ওমান, সন্ধ্যা ৬টা (আবুধাবি)
  • ১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং, রাত ৮:৩০ (দুবাই)
  • ১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, রাত ৮:৩০ (আবুধাবি)
  • ১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম আরব আমিরাত, রাত ৮:৩০ (দুবাই)
  • ১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, রাত ৮:৩০ (আবুধাবি)
  • ১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান, রাত ৮:৩০ (আবুধাবি)

সুপার ফোর পর্ব

  • ২০ সেপ্টেম্বর: বি১ বনাম বি২, রাত ৮:৩০ (দুবাই)
  • ২১ সেপ্টেম্বর: এ১ বনাম এ২, রাত ৮:৩০ (দুবাই)
  • ২৩ সেপ্টেম্বর: এ২ বনাম বি১, রাত ৮:৩০ (আবুধাবি)
  • ২৪ সেপ্টেম্বর: এ১ বনাম বি২, রাত ৮:৩০ (দুবাই)
  • ২৫ সেপ্টেম্বর: এ২ বনাম বি২, রাত ৮:৩০ (দুবাই)
  • ২৬ সেপ্টেম্বর: এ১ বনাম বি১, রাত ৮:৩০ (দুবাই)

ফাইনাল

  • ২৮ সেপ্টেম্বর: ফাইনাল, রাত ৮:৩০ (দুবাই)
This post was viewed: 48

আরো পড়ুন