Skip to main content

Ridge Bangla

‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে আশ্বাস দিলেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দাবি অনুযায়ী ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের বিষয়ে আশ্বাস দিয়েছেন।

রোববার (৩১ আগস্ট) বিকেলে নির্বাচন ভবনে বৈঠক শেষে উপজেলা, থানা ও সমমান অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা আমাদের দাবি তুলে ধরেছি। যেহেতু এটি নির্বাচন কমিশন সংস্কার কমিশনের অগ্রাধিকারভুক্ত ও স্পষ্ট সুপারিশ, পাশাপাশি নির্বাচন কমিশনের অনুমোদনও রয়েছে—তাই বিষয়টি কমিশনের মর্যাদার সঙ্গে সম্পর্কিত। প্রধান নির্বাচন কমিশনার আশ্বাস দেওয়ার পর আমরা মনে করি এটি বাস্তবায়ন হবে।”

এর আগে শনিবার (৩০ আগস্ট) নির্বাচন ভবনে অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের জন্য ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়।

This post was viewed: 69

আরো পড়ুন