Ridge Bangla

সোশ্যাল মিডিয়া জটিলতায় পড়লেন শ্রদ্ধা কাপুর

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতি পড়েছেন এক অদ্ভুত ডিজিটাল সমস্যায়। হঠাৎ করেই তার ভেরিফায়েড লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, ফলে তিনি পেশাগত কোনো আপডেট শেয়ার করতে পারছিলেন না। প্রিমিয়াম ও ভেরিফায়েড অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও শ্রদ্ধার প্রোফাইলকে ‘ফেক’ হিসেবে চিহ্নিত করা হয়, যার কারণে এটি অন্যদের জন্য অদৃশ্য হয়ে যায়।

গত শনিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি তুলে ধরেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, “প্রিয় লিঙ্কডইন, আমি আমার নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না কারণ আপনারা এটিকে নকল মনে করছেন। কেউ কি আমাকে সাহায্য করতে পারেন? অ্যাকাউন্টটি প্রিমিয়াম, ভেরিফায়েড এবং সম্পূর্ণ সেটআপ করা, তবুও কেউ দেখতে পাচ্ছে না। আমি আমার উদ্যোক্তা যাত্রা শেয়ার করতে চাই, কিন্তু অ্যাকাউন্ট চালু করাটাই এখন আলাদা এক চ্যালেঞ্জ হয়ে গেছে।”

ধারণা করা হচ্ছে, লিঙ্কডইনের ভেরিফিকেশন বা মডারেশন সিস্টেমের কোনো ত্রুটির কারণে এই বিভ্রাট ঘটেছে। শ্রদ্ধার উদ্যোক্তা কার্যক্রম শেয়ার করার উদ্দেশ্যে তৈরি অ্যাকাউন্টটি ভুলবশত ফ্ল্যাগ হয়ে ব্লক হয়ে যায়।

ভক্তরা সামাজিক মাধ্যমে সমর্থন জানাচ্ছেন এবং অভিনেত্রীকে উৎসাহিত করছেন। ডিজিটাল এই জটিলতায় পড়লেও শ্রদ্ধা নিরুৎসাহিত নন; বরং তিনি যত দ্রুত সম্ভব লিঙ্কডইনে তার ব্যবসায়িক অভিজ্ঞতা ও যাত্রা শেয়ার করতে আগ্রহী। এ পর্যন্ত লিঙ্কডইনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ব্যাখ্যা পাওয়া যায়নি।

This post was viewed: 37

আরো পড়ুন