Skip to main content

Ridge Bangla

নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুমোদন, খুব শিগগিরই প্রকাশের সম্ভাবনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই এ রোডম্যাপ প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশনার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কমিশন ইতোমধ্যেই রোডম্যাপ অনুমোদন দিয়েছে এবং তা শিগগিরই প্রকাশ করা হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা করা হবে ভোটের প্রায় দুই মাস আগে অর্থাৎ ডিসেম্বরের প্রথমার্ধে।

ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। রোডম্যাপে অন্তর্ভুক্ত করা হবে—ভোটার তালিকা হালনাগাদ, কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটকেন্দ্র নির্ধারণ ও স্থাপন, ভোট কর্মকর্তা প্যানেল তৈরি, ম্যানুয়াল প্রস্তুত, প্রাসঙ্গিক আইন সংস্কার এবং ভোটের উপকরণ সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ।

This post was viewed: 103

আরো পড়ুন