Skip to main content

Ridge Bangla

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল এখন বাংলাদেশে

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। বুধবার (২৭ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে তারা। সিরিজের সব কটি ম্যাচই হবে সিলেটে। আজ দুপুর ১২টা ৩০ মিনিটের ফ্লাইটে নেদারল্যান্ডস দল উড়াল দিয়েছে সিলেটের উদ্দেশে।

১১ বছর পর বাংলাদেশে আসলো নেদারল্যান্ডস। এর আগে সবশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল ইউরোপের দলটি। তার আগে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলতে প্রথমবারের মতো এসেছিল নেদারল্যান্ডস।

বাংলাদেশের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুড়ি ওভারের ম্যাচ তিনটি খেলবে সফরকারী দল। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষীক সিরিজ খেলবে তারা। এর আগে নিজেদের মাঠে ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নেদারল্যান্ডস।

আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপের এবারের আসরের পর্দা উঠবে। মূলত তার আগে প্রস্তুতির অংশ হিসেবে ডাচদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ১ ও ৩ সেপ্টেম্বর সিরিজের বাকি ম্যাচ দুটি খেলবে তারা। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায়।

নেদারল্যান্ডস দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রোস, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাঞ্জে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, শরিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্তিয়ান ব্র্যাট, টিম প্রিংগল।

This post was viewed: 83

আরো পড়ুন