Skip to main content

Ridge Bangla

সুহানার স্টাইলিশ ছবি ঘিরে ভাইরাল শাহরুখের মিষ্টি মন্তব্য

বলিউড কিং শাহরুখ খান এবং তার কন্যা সুহানা খান—যে জুটি যখনই একসাথে আলোচনায় আসে, নেটদুনিয়ায় তখনই শুরু হয় ঝড়। এবারও ব্যতিক্রম হয়নি। সম্প্রতি ইনস্টাগ্রামে সুহানার নতুন স্টাইলিশ ছবি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়েছে। ছবিতে শাহরুখ খানের মিষ্টি মন্তব্য আরও বেশি নজর কেড়েছে।

সুহানা হলুদ রঙের ঝলমলে পোশাকে ধরা দিয়েছেন। চোখে গাঢ় মাসকারা, ঠোঁটে নুড গ্লস, চুল বাঁধা টাইট পোনি; পরনে ফুল স্লিভ কোটি এবং শর্টস, যা তাকে সম্পূর্ণ নতুন লুকে উপস্থাপন করেছে। ছবির ব্যাকগ্রাউন্ডে বাজছিল ভাই আরিয়ান খানের পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর গান ‘বাদলি সি হাওয়া হ্যা’। ক্যাপশনে সুহানা লিখেছেন, ‘সং অ্যান্ড মাসকারা অন রিপিট’ (গান এবং মাসকারা বারবার ব্যবহার করা হচ্ছে)।

এই পোস্টেই মুহূর্তে নজর কাড়ে শাহরুখের মন্তব্য। তিনি লিখেছেন, ‘ইয়েহ বাদলি বাদলি সি, বাট সেম সেম প্রীতি’, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে নেটফ্লিক্সে অভিষেক হয়েছিল সুহানার। এবার বড় পর্দায়ও বাবা শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে তাকে। নতুন সিনেমা ‘কিং’-এ সুজয় ঘোষ থেকে পরিচালনার দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। এই ছবিতে অভিনয় করছেন আরও বলিউড তারকারা জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় বর্মা।

This post was viewed: 85

আরো পড়ুন