Skip to main content

Ridge Bangla

প্রিয়াঙ্কা চোপড়ার রহস্যময় পোস্ট ঘিরে আলোচনা

বলিউড থেকে হলিউড—দুই জগতেই সমান জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার তিনি আলোচনায় এসেছেন নতুন কোনো কাজের কারণে নয়, বরং সোশ্যাল মিডিয়ায় দেওয়া রহস্যময় পোস্ট-এর জন্য। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি শেয়ার করেছেন ‘দ্য অফিস’ সিরিজের একটি দৃশ্য, যেখানে লেখা ছিল ‘কারও সঙ্গে প্রথম দিন দেখা হলেই বোঝা যায়, এটাই আসলে শেষ দেখা।’ এই পোস্ট ঘিরেই জল্পনা শুরু হয়েছে কার উদ্দেশে এমন মন্তব্য করলেন প্রিয়াঙ্কা?

এটি প্রথমবার নয়। কয়েকদিন ধরে প্রিয়াঙ্কা একের পর এক পোস্টে ব্যক্তিগত অনুভূতি, সম্পর্ক এবং বন্ধু নির্বাচনের বিষয় নিয়ে রহস্যময় বার্তা দিচ্ছেন। এর আগে তিনি লিখেছিলেন— ‘আমি সাধারণত খুবই ভালো এবং বুঝদার মানুষ। কিন্তু কেউ যদি আমাকে অসম্মান করে, তবে আমি তাকে জীবনের বাইরে ফেলে দিতে এক মুহূর্তও দেরি করি না। আমার জীবনে তাই মাত্র তিনজন বন্ধু।’ সেই সময় বলিউড কিং শাহরুখ খান জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মানিত হয়েছিলেন। অনেকে ধরে নিয়েছিলেন, প্রিয়াঙ্কার পোস্টটি হয়তো শাহরুখকে উদ্দেশ্য করে লেখা। নতুন পোস্টে ‘শেষ দেখা’ ইঙ্গিত মেলায় এই গুঞ্জন আরও জোরদার হয়েছে।

বলিউডে একসময় প্রিয়াঙ্কা-শাহরুখ খানের সম্পর্ক নিয়েও অনেক আলোচনা শোনা গিয়েছিল। বলা হয়, গৌরী খানের আপত্তির কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর ধীরে ধীরে প্রিয়াঙ্কা বলিউড থেকে সরে গিয়ে হলিউডে ক্যারিয়ার গড়তে শুরু করেন এবং মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ে করেন। তবে অনুরাগীদের সবচেয়ে বড় প্রশ্ন এখনো অব্যাহত—প্রিয়াঙ্কার এই পোস্টগুলো কি শুধু মজার রসিকতা, নাকি তার ব্যক্তিগত জীবনের কোনো ইঙ্গিত? সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তুমুল চলছে।

This post was viewed: 85

আরো পড়ুন