Skip to main content

Ridge Bangla

‘কুলি’ ও ‘ওয়ার টু’র বক্স অফিস কালেকশন-রজনীকান্ত বনাম হৃতিক

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘কুলি’ মুক্তির আগে থেকেই দর্শকের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল। ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। থালাইভারের অ্যাকশন ছবি হিসেবে ‘কুলি’ দর্শক ও ভক্তদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। একই দিনে বক্স অফিসে মুক্তি পায় হৃতিক রোশান ও জুনিয়র এনটিআরের ছবি ‘ওয়ার টু’। ফলে মুক্তির প্রথম দিন থেকেই দুই সুপারস্টারের ছবির মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ‘কুলি’ এবং ‘ওয়ার টু’র ৮ম দিনের বক্স অফিস কালেকশন প্রকাশিত হয়েছে। ৩৫০ কোটি টাকা বাজেটে নির্মিত ‘কুলি’র জন্য রজনীকান্ত ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। ছবিটি পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ। প্রথম দিনে ‘কুলি’ ৬৫ কোটি টাকা আয় করে। ৮ম দিনে ৬ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে সিনেমাটি। এখনও পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ‘কুলি’র মোট আয় দাঁড়িয়েছে ২২৯ কোটি ৭৫ লাখ টাকায়।

অপরদিকে, হৃতিক রোশান এবং জুনিয়র এনটিআরের অভিনীত ‘ওয়ার টু’ পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। ছবিটির বাজেট ৪০০ কোটি টাকা। প্রথম দিনে ৫২ কোটি টাকা আয় করা ‘ওয়ার টু’ সপ্তম দিনে ৫ কোটি টাকা আয় করেছে। ভারতীয় বক্স অফিসে মোট আয় এখনও ২০৪ কোটি ২৫ লাখ টাকা।

দুই সিনেমার বক্স অফিসের এই তুলনা দর্শকদের মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে। রজনীকান্তের ‘কুলি’ এখনও পর্যন্ত সামান্য এগিয়ে থাকলেও ‘ওয়ার টু’ জনপ্রিয়তার দিক থেকে সমান প্রতিযোগিতা বজায় রাখছে।

This post was viewed: 55

আরো পড়ুন