Skip to main content

Ridge Bangla

প্রবাসীদের ভোটার কার্যক্রমে অংশ নিতে ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ১৪ দিনের এক সফরে কানাডা যাচ্ছেন। আগামী ২৬ আগস্ট তিনি সেখানে প্রবাসীদের জন্য শুরু হওয়া ভোটার কার্যক্রম প্রত্যক্ষ করবেন।

নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ আলমের স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, সিইসি ২৬ আগস্ট কানাডার উদ্দেশ্যে রওনা দেবেন এবং ৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির। সফরকালে সিইসি প্রবাসীদের ভোটার কার্যক্রম উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করবেন।

অন্যদিকে, ইসি সচিব আখতার আহমেদও সম্প্রতি বিদেশ সফরে গেছেন। তিনি গত ১৭ আগস্ট জাপানে পৌঁছেছেন ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনের জন্য। সেখানে থেকে ২৩ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তার।

বর্তমানে নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। এসব দেশ হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং কানাডা। এ পর্যন্ত এসব দেশ থেকে প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে।

This post was viewed: 78

আরো পড়ুন