Skip to main content

Ridge Bangla

“প্রেম ছাড়া বাঁচি না”, ছেলের জন্মদিনে আবেগঘন পরীমনি

চিত্রনায়িকা পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যের আজ (১০ আগস্ট) তৃতীয় জন্মদিন। বিশেষ এই দিনে ছেলের জন্য আয়োজনের কোনো কমতি রাখেননি তিনি। গত বছর ‘সুন্দরবন’ থিমে জন্মদিন উদযাপনের পর এবারও প্রিয় মানুষদের নিয়ে বিশেষভাবে পালন করছেন দিনটি।

পুণ্যের জন্মদিন উপলক্ষে ফেসবুকে আবেগঘন পোস্টে পরীমনি লিখেছেন, “১০/০৮/২০২৫! আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কীভাবে সময় চলে যাচ্ছে বুঝতেই পারি না। বাচ্চা আসার পর থেকে জীবন যেন অন্য রকম হয়ে গেছে। এখন শুধু বাঁচতে চাই ওদের সঙ্গে। আপনাদের ভালোবাসা ও দোয়ায় রাখবেন ওদের। আমি কৃতজ্ঞ। হ্যাপি বার্থডে বাজান, আমার জীবনের ডানা। আই লাভ ইউ।”

কিছু ঘণ্টা পর আরেক পোস্টে তিনি লেখেন, “আমি প্রেম ছাড়া বাঁচি না, মরে তো যাই না।”

২০২১ সালের ১৭ অক্টোবর চিত্রনায়ক শরীফুল রাজকে বিয়ে করেন পরীমনি। ‘গুণিন’ সিনেমার শুটিং সেটে তাদের পরিচয় থেকে শুরু হয় প্রেম, যা পরিণয়ে গড়ায়। ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের ১০ মাস পর তাদের ঘরে আসে পুত্রসন্তান। প্রথমে ছেলের নাম রাখা হয় ‘শাহীম মুহাম্মদ রাজ্য’, পরে যোগ হয় আরও দুটি নাম—পদ্ম ও পুণ্য।

রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর পুণ্যকে একাই লালন-পালন করছেন পরীমনি। পরে তিনি একটি কন্যাসন্তান দত্তক নেন, নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মকে নিয়ে একাই সংসার সামলাচ্ছেন তিনি এবং জীবনের প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন সন্তানদের ঘিরে।

This post was viewed: 62

আরো পড়ুন