Skip to main content

Ridge Bangla

তানিয়া বৃষ্টির আবারও বিয়ের পরিকল্পনা, স্থায়ী হতে চান বিদেশে

ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি আবারও বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন। সাম্প্রতিক এক নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিয়ের পর অভিনয় থেকে ধীরে ধীরে সরে গিয়ে সংসারজীবনে পুরোপুরি মনোনিবেশ করতে চান। সেইসঙ্গে তার লক্ষ্য, ভবিষ্যতে দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস করা।

তানিয়া বলেন, “সংসার জীবন আর ক্যারিয়ার একসঙ্গে চালিয়ে যাওয়া সত্যিই কঠিন। একজন নারী হিসেবে বিয়ের পর পরিবার ও জীবনসঙ্গীকে সময় দেওয়া খুবই জরুরি। তাই অভিনয় থেকে একটু বিরতি নিয়ে সংসারে মনোযোগ দিতে চাই।”

তানিয়া বর্তমানে অভিনয়ে ব্যস্ত থাকলেও আগামী পাঁচ বছর কাজ করার পরিকল্পনা রয়েছে। এরপর নিজেকে পুরোপুরি সংসারে নিয়োজিত করতে চান বলে জানিয়েছেন তিনি।

বিয়ের বিষয়ে তানিয়া বলেন, “এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। তবে ভালো পাত্র পেলে এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত মনে করলে তখনই সিদ্ধান্ত নেব।”

উল্লেখ্য, ২০১৭ সালে অস্ট্রেলিয়া প্রবাসী এক ব্যক্তির সঙ্গে তানিয়ার প্রথম বিয়ে হয়েছিল, তবে এক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীতে অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও তিনি সেটিকে গুজব বলে উড়িয়ে দেন।

তানিয়া বৃষ্টি দীর্ঘদিন ধরে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনজগতে সক্রিয়ভাবে কাজ করছেন। অভিনয়জীবনের সফল যাত্রা শেষে এবার নতুন জীবনের দিকে ধাবিত হতে চাইছেন তিনি। ভক্তদের অনেকেই তার নতুন পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন।

This post was viewed: 123

আরো পড়ুন