‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত সাহসী অভিনেত্রী আদাহ শর্মা বরাবরই অভিনয় দক্ষতার পাশাপাশি তার ছেলেমানুষি ও সরল ব্যবহার নিয়ে আলোচনায় থাকেন। এমনই এক অদ্ভুত ও হাস্যকর ঘটনা ঘটেছে বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে, যা এখন বলিউড পাড়ায় রসালো গল্পে পরিণত হয়েছে।
২০২৩ সালের এক বিজ্ঞাপনের শুটিংয়ে অক্ষয়ের সঙ্গে কাজ করছিলেন আদাহ। দৃশ্য অনুযায়ী তাকে লাল শাড়ি পরে অক্ষয়ের কোলে বসে গান গাইতে হচ্ছিল। সেই সময় আচমকাই অক্ষয়ের কোলে বসেই বাতকর্ম করে ফেলেন আদাহ। ঘটনাটি এতটাই অপ্রত্যাশিত ছিল যে অক্ষয় তাৎক্ষণিকভাবে তাকে কোলে থেকে নামিয়ে দেন।
শুটিং শেষ হলে আদাহ নিজে গিয়ে অক্ষয়ের মেকআপ রুমে ঘটনা স্বীকার করে নেন। মজার ছলে বলেন, “দুপুরে রাজমা-ভাত খেয়েছিলাম তো, তাই হয়তো এমনটা হয়ে গেল।” অক্ষয় বিষয়টি হেসে উড়িয়ে দিলেও শুটিং ইউনিটের সদস্যদের মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে পুরো বলিউডে। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, হয়ে ওঠে হাস্যরসের উৎস।
এই ঘটনার পরেও আদাহ শর্মা চেষ্টা করেছেন বিষয়টিকে সহজভাবে নিতে। তবে ভক্তদের কৌতূহল ও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কারণে ঘটনাটি আর গোপন থাকেনি।
উল্লেখ্য, আদাহ শর্মাকে সর্বশেষ দেখা গেছে বিক্রম ভাট পরিচালিত ‘তুমকো মেরি কসম’ সিনেমায়, যেখানে তিনি অনুপম খের, দুর্গেশ কুমার ও ইসওয়াক সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন। ছবিতে তার অভিনয় প্রশংসিত হলেও, অক্ষয়ের সঙ্গে শুটিংয়ের এই ‘আজব কাণ্ড’ বলিউডে এখনো রয়ে গেছে মুখে মুখে।