Skip to main content

Ridge Bangla

শ্রীপুরে ভিশন শো-রুমে আগুন, ক্ষতি প্রায় ৪৯ লাখ টাকা

মাগুরার শ্রীপুরে ভিশন শো-রুমের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শ্যামল শিকদারের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভিশন শো-রুমের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গোডাউনে আগুন লাগে। পাশের দোকানদার নন্দী বিশ্বাস ধোঁয়া দেখে প্রথমে বিষয়টি দোকানের কর্মীদের জানান। পরে তাদের চিৎকারে বাজারের অন্যান্য লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জাহিদুল ইসলাম বলেন, “আগুনে আমার গোডাউনের টিভি, ফ্রিজ, চার্জার ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য পুড়ে গেছে। এতে প্রায় ৪৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকেই দায়ী করা হচ্ছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে আরও ভয়াবহ ক্ষতির আশঙ্কা ছিল। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আশেপাশের দোকানগুলো রক্ষা পেয়েছে, যদিও পুরো বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

This post was viewed: 44

আরো পড়ুন