Skip to main content

Ridge Bangla

নরসিংদীর রায়পুরায় ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্রী গণধর্ষণের শিকার

গণধর্ষণ

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দী এলাকায় আট বন্ধু মিলে এই গণধর্ষণের ঘটনা ঘটায়। অভিযুক্ত কাইয়ুম চরআড়ালিয়া এলাকার সেন্টু মিয়ার ছেলে এবং মুন্না একই এলাকার শাহ মিয়ার ছেলে। তাদের বন্ধুরা হচ্ছে একই এলাকার কাদির মিয়ার ছেলে সাইফুল মিয়া, খলিল মিয়ার ছেলে রমজান মিয়া ও অজ্ঞাত আরও ৪ জন। অন্যদিকে, ধর্ষণের শিকার দুই ছাত্রী উপজেলার বাঘাইকান্দী এলাকার বাসিন্দা।

স্বজন ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে বাঘাইকান্দী এলাকার কাইয়ুম (২১) ও মুন্নার (২২) সাথে নৌকাযোগে ঘুরতে যায় দুই বান্ধবী। সন্ধ্যা হলে কৌশলে কাইয়ুম ও মুন্না নৌকা তীরে ভিড়ায় এবং তাদেরকে পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। পরে কাইয়ুম ও মুন্না তাদের আরও ছয় বন্ধুকে ডেকে এনে সকলে মিলে ভয়ভীতি দেখিয়ে দুই নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে তাদেরকে ফেলে রেখে চলে যায়।

পরে তারা নিজ বাড়ি ফিরে গেলে তাদের অবস্থা দেখে পরিবারের সদস্যরা ঘটনা জানতে চাইলে ধর্ষণের ঘটনা প্রকাশ পায়। এ ব্যাপারে ধর্ষণের শিকার এক ছাত্রীর বাবা বলেন, আমরা চেয়ারম্যানের কাছে বিচার চেয়েছি। চেয়ারম্যান বলেছেন বিচার করে দিবেন। আমরা বিচারের অপেক্ষায় আছি। থানা-পুলিশী ঝামেলায় যেতে চাই না। তাছাড়া মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি।

ধর্ষণের শিকার আরেক ছাত্রীর বাবা বলেন, রাতে বাড়ি ফিরে ঘটনা শুনেই আমি অজ্ঞান হয়ে যাই। ধর্ষণকারীরা প্রভাবশালী। আমরা তাদের সঙ্গে পারব না। তাছাড়া মেয়েকে ভবিষ্যতে বিয়ে দেয়ার বিষয়টি চিন্তা করে এলাকার চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছি। চেয়ারম্যান যে বিচার করবে আমি তা-ই মেনে নিবো। আমি গরীব মানুষ, দিন আনি দিন খাই। থানা-পুলিশ করার মত সামর্থ্য আমার নেই।

This post was viewed: 38

আরো পড়ুন