Ridge Bangla

২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ঘোষণা

২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য নতুন সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। বুধবার বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া ২২ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে আগামী ১৭ আগস্ট (শনিবার) সকালে। আর ২৪ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ আগস্ট (সোমবার) বিকেলে।

এর আগে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষাবিষয়ক প্রধান উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) জানান, পরীক্ষা দু’টি একই দিনে হবে না, বরং আলাদা দিনে অনুষ্ঠিত হবে। তবে সেসময় তিনি নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি।

উল্লেখ্য, রাজধানীর দিয়াবাড়িতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। ওই মর্মান্তিক দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হন এবং সারাদেশে শোকের ছায়া নেমে আসে।

This post was viewed: 35

আরো পড়ুন