Ridge Bangla

ট্রাম্পকে হেয় করাসহ রাষ্ট্রদ্রোহে লিপ্ত ছিলেন ওবামা প্রশাসন: দাবি তুলসী গ্যাবার্ডের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করতে ষড়যন্ত্র করে রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন বারাক ওবামা প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা—এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। তিনি এ বিষয়ে আইনি তদন্ত ও বিচার দাবি করেছেন।

শনিবার (২০ জুলাই) বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, গ্যাবার্ডের মতে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ওবামা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা গোয়েন্দা তথ্য জাল করে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তুলে ট্রাম্পের জয়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। তাদের উদ্দেশ্য ছিল জনগণের রায়কে অস্বীকার করে নির্বাচিত প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া।

তিনি বলেন, “যারা এই রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রে জড়িত, তাদের যতই ক্ষমতা থাকুক না কেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে কেউ আর এমন চেষ্টা না করে।”

গ্যাবার্ডের দাবি অনুযায়ী, ২০১৬ সালের ডিসেম্বর মাসে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক জাতীয় নিরাপত্তা বৈঠকে ওবামা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, যেমন জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্ল্যাপার এবং সিআইএ, এফবিআই, এনএসএসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা অংশ নেন। বৈঠকের পর প্রেসিডেন্টের নির্দেশে একটি গোয়েন্দা বিশ্লেষণ তৈরি করা হয়, যা ২০১৭ সালের ৬ জানুয়ারি প্রকাশিত হয়।

তবে গ্যাবার্ড বলছেন, সেই প্রতিবেদনটি ছিল বিতর্কিত এবং গোয়েন্দা বিশ্লেষণ মানদণ্ডে অসংগতিপূর্ণ। এতে এমন উৎস ব্যবহার করা হয় যাদের ‘অবিশ্বস্ত’ হিসেবে পূর্বেই শনাক্ত করা হয়েছিল।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে তিনি ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রমাণ দাখিল করেছেন। তার মতে, “এই বিচার প্রক্রিয়ার ওপর নির্ভর করছে মার্কিন গণতন্ত্রের ভবিষ্যৎ। জনগণের আস্থা ফিরিয়ে আনতেই এটি জরুরি।”

This post was viewed: 41

আরো পড়ুন