Skip to main content

Ridge Bangla

রাজধানীতে ৩৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

রাজধানীতে ৩৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

রোববার (৬ এপ্রিল) রাতে রাজধানীর বংশাল থানাধীন তাঁতীবাজার মোড় এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ৩৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা।

গোপন সূত্রের মাধ্যমে খবর পাওয়া যায় যে, তাঁতীবাজার মোড়ের কাছাকাছি এসএ পরিবহনের স্টোর রুমের সামনে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য রাখা আছে। এরপর পুলিশ অভিযান চালিয়ে সেখানে বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে তেল, সাবান, চকলেট, পারফিউম, ফেসওয়াশ, প্যান্টের কাপড়সহ বিভিন্ন ভারতীয় পণ্য ছিল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৫৩ হাজার টাকা বলে জানা গেছে।

পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য দেশে এনে বিক্রি করছিলেন। এই ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনের বিরুদ্ধে বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

This post was viewed: 55

আরো পড়ুন