Skip to main content

Ridge Bangla

টিএনজেড শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন

টিএনজেড শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন

বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ সব পাওনা পরিশোধের দাবিতে গাজীপুরের বাসনে টিএনজেড কারখানার শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় কারখানার সামনে বালুর মাঠে সমাবেশ করেন শ্রমিক-কর্মচারীরা। এর আগে ঈদের আগে টানা সাত দিন অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ২৯ মার্চ ঢাকায় শ্রম ভবনে শ্রমসচিবের উপস্থিতিতে ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের বকেয়া পরিশোধ নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, ৮ এপ্রিল আবারও বৈঠক হবে। শ্রমসচিব আশ্বস্ত করেন, যত দিন টিএনজেড গ্রুপের সব শ্রমিকের বকেয়া পরিশোধ না হবে, তত দিন গ্রুপের ডিরেক্টর শাহিন পুলিশের হেফাজতে থাকবেন।

এছাড়া আন্দোলনরত তিনটি কারখানার শ্রমিকদের মধ্যে ঈদের আগে ৩ কোটি টাকা পরিশোধ করতে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়। শ্রমিকরা দ্রুত তাঁদের সব পাওনা বুঝে পেতে এবং ঈদের আগে ন্যায্য বোনাস নিশ্চিত করতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

This post was viewed: 62

আরো পড়ুন