Skip to main content

Ridge Bangla

প্রধান উপদেষ্টার ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রায় ১৫ মিনিটব্যাপী এই আলোচনা ছিল অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক। এতে দুই দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর টেলিফোনে কথা হয়। প্রায় ১৫ মিনিটব্যাপী এই আলোচনা দুই দেশের আন্তরিক ও গঠনমূলক সম্পর্কের প্রতিফলন।”

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। শুরু থেকেই যুক্তরাষ্ট্র এ সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।

This post was viewed: 75

আরো পড়ুন