Skip to main content

Ridge Bangla

শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষকদের তালিকা চেয়েছে মাউশি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন কোনো দপ্তর বা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক বা কর্মচারীরা অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের তথ্য চেয়ে নির্দেশনা জারি করেছে মাউশি।

মঙ্গলবার (১ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, “মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কোনো দপ্তর/সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফৌজদারি অথবা অন্য কোনো মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার/হাজতবাস হলে এবং অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের যাবতীয় তথ্যাদি (গ্রেফতার ও কর্মস্থলে অনুপস্থিতির তারিখসহ) তাৎক্ষণিকভাবে অধিদপ্তরে পাঠাতে হবে।”

এই চিঠি মাউশির পরিচালক, সকল আঞ্চলিক কার্যালয়, এইচএসটিটিআই (সকল), সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, বিদ্যালয় ও পরিদর্শন শাখার উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই নির্দেশনার মাধ্যমে শিক্ষকদের অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার প্রবণতা হ্রাস পাবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও বাড়বে।

This post was viewed: 133

আরো পড়ুন