Skip to main content

Ridge Bangla

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক?

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পরপরই নাজমুল হোসেন শান্ত আনুষ্ঠানিকভাবে টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে লজ্জাজনক পরাজয়ের পর সংবাদ সম্মেলনে শান্ত নিজেই এ সিদ্ধান্ত জানান।

তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে টি-টোয়েন্টিতে লিটন দাস এবং ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজকে শান্তর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার টেস্ট দলের অধিনায়ক নির্বাচন নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

বিসিবির ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজকেই টেস্টের দায়িত্ব দেওয়া হতে পারে। তার নেতৃত্বগুণ, মাঠে শৃঙ্খলাভাব এবং ধারাবাহিক পারফরম্যান্সের কারণে মিরাজ এগিয়ে রয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার বলেন, “আমার কাছে মনে হয় মিরাজই হচ্ছেন নতুন টেস্ট অধিনায়ক। লিটনের কথাও আসতে পারে, তবে মিরাজই এগিয়ে থাকবে।” তিনি মনে করেন, মিরাজ যথেষ্ট পরিপক্ব এবং নেতৃত্বদানের মতো সক্ষমতা তার মধ্যে রয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে পরবর্তী সিরিজের আগেই নতুন অধিনায়কের নাম জানানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে বোর্ডের পক্ষ থেকে।

This post was viewed: 109

আরো পড়ুন