Skip to main content

Ridge Bangla

এশিয়া কাপ নিয়ে স্বস্তির খবর, কাটছে অনিশ্চয়তা

গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর মে মাসে ভারত–পাকিস্তানের মধ্যে সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়ে। এর প্রভাব পড়ে উপমহাদেশের ক্রীড়াঙ্গনেও। এশিয়া কাপসহ ভারত ও পাকিস্তানে আয়োজিত কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়। তবে এখন সেই অনিশ্চয়তা কেটে যাওয়ার আভাস মিলছে।

ক্রিকেট মহলে ধারণা করা হচ্ছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে ইতিবাচক বার্তা পাওয়ার পরই ভারতের সনি স্পোর্টস নেটওয়ার্ক নিয়মিত এশিয়া কাপের প্রচার চালাচ্ছে। বিজ্ঞাপন ও অনুষ্ঠান সূচির মাধ্যমে এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’ জানিয়েছে, এসিসি আশা করছে জুলাইয়ের প্রথম সপ্তাহে এক সভার মাধ্যমে ছয় দলের অংশগ্রহণে এবারের এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ করা যাবে। সম্ভাব্য সময় অনুযায়ী, ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে টি–টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ।

এবারের আসরে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। যদিও পূর্ব ঘোষণা অনুযায়ী এসিসি প্রিমিয়ার কাপ ২০২৪–এর রানার্সআপ ওমান এবং তৃতীয় হওয়া হংকংয়ের অংশগ্রহণের কথা থাকলেও, সর্বশেষ তথ্য অনুযায়ী এই দুই দলকে ছাড়াই আয়োজন হতে পারে আসন্ন এশিয়া কাপ।

ক্রিকেটভক্তদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর, কারণ দীর্ঘদিন ধরেই এই প্রতিযোগিতা ঘিরে অনিশ্চয়তা বিরাজ করছিল।

This post was viewed: 268

আরো পড়ুন