Skip to main content

Ridge Bangla

‘আমার দেশ পুড়ছে, আর আমি মায়ের কাছে ফিরতে পারছি না’

ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। নিজের যুদ্ধবিধ্বস্ত দেশের কথা ভেবে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে তিনি দেশে ফিরতে পারছেন না—এই নির্মম বাস্তবতা তুলে ধরেছেন এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে।

কিছু দিন আগে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “প্রতিদিন চেষ্টা করছি দেশে ফেরার। আমার পরিবার, বিশেষ করে আমার মায়ের কাছে যাওয়ার পথ খুঁজি। কিন্তু সব পথ যেন বন্ধ। যখন নিজের মানুষগুলো প্রতিদিন যুদ্ধের শিকার হচ্ছে, তখন নিজেকে ভীষণ অসহায় লাগে।”

তিনি আরও বলেন, “যখন কোনো জাতির ভবিষ্যৎ কয়েকজন ক্ষমতাধর ও উচ্চাকাঙ্ক্ষী মানুষের হাতে জিম্মি হয়ে পড়ে, তখন আমাদের হাতে থাকে কেবল ক্ষোভ, বেদনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য উচ্চারণের দায়িত্ব।”

জাফর পানাহি বরাবরই তার নির্মিত সিনেমাগুলোতে ব্যক্তি স্বাধীনতা, দমন-পীড়ন ও রাষ্ট্রীয় অগণতান্ত্রিকতার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়েছেন। তিনি বহুবার রাষ্ট্রীয় চাপ, নিষেধাজ্ঞা ও গ্রেপ্তারের মুখোমুখি হয়েছেন। তবুও ন্যায়ের পক্ষে ও গণমানবিকতার পক্ষে তার অবস্থান থেকে সরে যাননি।

This post was viewed: 59

আরো পড়ুন