Skip to main content

Ridge Bangla

কানাডার ফেডারেল নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. নুরুল্লাহ তরুন

ডা. নুরুল্লাহ তরুন

কানাডায় আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৫তম ফেডারেল নির্বাচন। এ নির্বাচনে টরোন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্ট আসন থেকে কনজারভেটিভ পার্টির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. এ এস এম নুরুল্লাহ তরুন।

এবারের নির্বাচনে ডা. তরুনই একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। কানাডার ইতিহাসে এই প্রথম কোনো বাঙালি চিকিৎসক ফেডারেল নির্বাচনে লড়ছেন।

ডা. তরুনের জন্ম বাংলাদেশের খুলনা জেলায়। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে তিনি কক্সবাজারে রোহিঙ্গা প্রত্যাবাসন ক্যাম্পে দায়িত্ব পালন করেন। পরে ঢাকায় ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

পরবর্তীতে তিনি কানাডায় অভিবাসন নেন এবং ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা থেকে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি টরোন্টোতে ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন এবং স্থানীয় কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

ডা. তরুনের রাজনৈতিক লক্ষ্য হলো- উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ক্ষুদ্র ব্যবসার উন্নয়নে সহায়তা এবং পরিশ্রমী পরিবারগুলোর কল্যাণে কাজ করা। তিনি একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তার প্রার্থিতায় কানাডার বাঙালি কমিউনিটিতে ব্যাপক আশাবাদ দেখা দিয়েছে এবং অনেকে মনে করছেন, নির্বাচনে জয় পেলে তিনি কমিউনিটির জন্য আরও বড় পরিসরে কাজ করতে পারবেন।

This post was viewed: 55

আরো পড়ুন