Skip to main content

Ridge Bangla

কাকে ইঙ্গিত করে বললেন প্রভা? কনার বিবাহবিচ্ছেদের পর আলোচনায় অভিনেত্রী

২০১৯ সালের ২১ এপ্রিল ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন। সাত বছরের প্রেমের পর তারা গাঁটছড়া বাঁধেন। তবে ছয় বছর না পেরোতেই ভেঙে গেল সেই সংসার। গত ২৫ জুন রাতে কনা নিজেই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তাদের বিবাহবিচেদের কথা নিশ্চিত করেন।

বিচ্ছেদের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। অনেকে কনার সিদ্ধান্তকে সম্মান জানালেও, কেউ কেউ কটাক্ষ করতে ছাড়ছেন না। এই পরিস্থিতিতে নিজের ফেসবুক পেজে এক রহস্যময় পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

প্রভা লিখেছেন, “শত্রুপক্ষের দুঃখের দিনেও আনন্দ হচ্ছে না, বরং মায়া লাগছে, কী করব, আমি তো মানুষ! মেয়ে মানুষ। নারী হয়ে নারীর দুঃখের দিনে নারীকেই অসম্মান করার পারিবারিক শিক্ষা, যোগ্যতা, কোনোটা-ই আমার নেই।”

তার এই পোস্টে কারও নাম উল্লেখ না থাকলেও অনেকেই ধারণা করছেন এটি কনার বিচ্ছেদকে ঘিরে সামাজিক মাধ্যমে চলা নেতিবাচক প্রতিক্রিয়ার প্রতি ইঙ্গিত। কেউ কেউ মনে করছেন, প্রভা কনাকে খোঁচা দিতে নয়, বরং তার পাশে দাঁড়িয়ে সমব্যথী হতে এই বার্তা দিয়েছেন।

প্রভার এই মন্তব্য ইতোমধ্যেই নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। কেউ প্রশংসা করছেন তার মানবিক অবস্থানের জন্য, আবার কেউ তার বক্তব্যের ব্যাখ্যা জানতে চাচ্ছেন। তবে পরিষ্কার যে, প্রভা নারীর প্রতি সংবেদনশীলতা ও সহমর্মিতার পক্ষেই অবস্থান নিয়েছেন।

This post was viewed: 77

আরো পড়ুন