Ridge Bangla

১০ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য প্রায় ১০ হাজার ৬ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি)।

বুধবার (২৫ জুন) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এসিসিজিপির ২৪তম সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ দুটি প্রস্তাব উত্থাপন করে।

প্রথম প্রস্তাব অনুযায়ী, প্রিমিয়াম ও রেফারেন্স মূল্যের ভিত্তিতে মোট ১০ হাজার ৬ কোটি ৬৩ লাখ টাকার পরিশোধিত তেল কেনা হবে। অংশগ্রহণকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো হলো পিটিটিটি (থাইল্যান্ড), ইনোক (সংযুক্ত আরব আমিরাত), পেট্রোচায়না ও ইউনিপেক (চীন), বিএসপি (ইন্দোনেশিয়া), পিটিএলসিএল (মালয়েশিয়া), এবং আইওসিএল (ভারত)।

দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি) থেকে ২০৮ কোটি ৬৩ লাখ টাকায় ২৫ হাজার মেট্রিক টন অকটেন (৯৫ রন মানের সীসাবিহীন গ্যাসোলিন) কেনার অনুমোদন দেওয়া হয়।

সরকার জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও আগাম পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনা করে বিশ্বস্ত রাষ্ট্রায়ত্ত উৎস থেকে তেল আমদানির বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

This post was viewed: 39

আরো পড়ুন