Skip to main content

Ridge Bangla

জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পেয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ সালের ‘Representation of the People Order’ অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করে। ওই আইনের আর্টিকেল ৯০ বি এর আওতায় ২০০৮ সালের ৫ নভেম্বর (২১ কার্তিক ১৪১৫ বঙ্গাব্দ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে দলটিকে নিবন্ধন দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপন নম্বর ছিল: নিকস/প্র-৩/রাদ/৫(৪৪)/২০০৮/১১৪১।

পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন নম্বর ৬৩০ অব ২০০৯-এর রায়ের ভিত্তিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর (১৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ) জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়। তবে পরে উচ্চ আদালতের পর্যায়ে Civil Appeal No. 139 of 2013 ও Civil Petition For Leave To Appeal No. 3112 of 2013 মামলায় আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায় বাতিল করে দেয়।

এর ফলে নির্বাচন কমিশনের পূর্বের সিদ্ধান্ত (২০১৮ সালের নিবন্ধন বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন) এখন বাতিল বলে গণ্য হয়েছে। আদালতের এই চূড়ান্ত রায়ের আলোকে, জামায়াত পুনরায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেয়েছে এবং তাদের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ও পুনর্বহাল হয়েছে।

This post was viewed: 145

আরো পড়ুন