Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার

ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি। বুধবার দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানকে হুমকি দিয়ে কোনো লাভ নেই, বরং এমন চেষ্টা মারাত্মক পরিণতি ডেকে আনবে।

খামেনি বলেন, “যারা ইরানের ইতিহাস ও জাতিকে জানে, তারা কখনো হুমকির ভাষায় কথা বলে না। যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে, তারা যদি সরাসরি সামরিক হস্তক্ষেপ করে, তবে তা তাদের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে।”

এই বার্তাটি তিনি এমন এক সময়ে দিয়েছেন, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষ এই নেতাকে হত্যার হুমকি দিয়েছেন। ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার কথাও বলেছেন এবং সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

ইরানের গণমাধ্যম ‘তেহরান টাইমস’ জানিয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক সব হামলায় যুক্তরাষ্ট্রের পূর্ণ সমন্বয় ছিল, যদিও মার্কিন বাহিনী সরাসরি কোনো হামলায় অংশ নেয়নি। বিশ্লেষকদের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আশপাশের মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। এতে পরিস্থিতি আরও জটিল ও বিস্ফোরক হয়ে উঠছে।

This post was viewed: 88

আরো পড়ুন