Skip to main content

Ridge Bangla

বড়পর্দা মাতানোর পর এবার টেলিভিশনেও ইতিহাস গড়ল ‘পুষ্পা ২’

বক্স অফিসে রেকর্ড গড়ার পর এবার টেলিভিশনেও নজিরবিহীন সাফল্যের সাক্ষী হলো দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’। ছবিটির হিন্দি সংস্করণ সম্প্রতি সম্প্রচারিত হওয়ার পর ভারতের টেলিভিশন ইতিহাসে অন্যতম সর্বাধিক দর্শকপ্রিয় চলচ্চিত্রে পরিণত হয়েছে এটি।

টেলিভিশন রেটিং ব্যুরোর (BARC) তথ্য অনুযায়ী, ‘পুষ্পা ২’-এর হিন্দি ভার্সন পেয়েছে ৫.১ রেটিং, যেখানে জনপ্রিয় ক্রিকেট ইভেন্ট আইপিএল-এর গড় রেটিং ছিল মাত্র ৩.৯। এই রেটিং ব্যতিক্রমী বলেই মনে করছেন বিশ্লেষকরা। ছবির নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করে জানান, “বড় পর্দায় রেকর্ড গড়ার পর এবার ছোট পর্দাতেও রেকর্ডসংখ্যক দর্শক টেনে নিয়েছে রাজত্ব অব্যাহত পুষ্পার।”

ছবির সঙ্গে যুক্ত এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আল্লু অর্জুনের দুর্দান্ত পারফরম্যান্স, ছবির চমকপ্রদ কাহিনি এবং জোরালো সংলাপ দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা দিয়েছে। এটি প্রমাণ করে যে, চলচ্চিত্র কনটেন্ট এখনো টেলিভিশন দর্শকদের জন্য ‘অ্যাপয়েন্টমেন্ট ভিউয়িং’-এর উপযোগী, যেখানে নির্দিষ্ট সময়ে বসে ছবি দেখার অভ্যাস এখনো টিকে আছে।

সুকুমার পরিচালিত এ ছবির দ্বিতীয় পর্বে আগের চেয়েও তীব্র ও বেপরোয়া চরিত্রে দেখা গেছে আল্লু অর্জুনকে, যার নাম পুষ্পরাজ। তার বিপরীতে রয়েছেন রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। ‘পুষ্পা ২’-তে আরও বড় পরিসরে সংঘর্ষ, আবেগ, নাটকীয়তা এবং অ্যাকশন দৃশ্য ফুটে উঠেছে, যা দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে বড় ও ছোট উভয় পর্দাতেই। সিনেমার এই অভাবনীয় টেলিভিশন সাফল্য দক্ষিণ ভারতীয় ছবির শক্ত অবস্থানকেই আরও মজবুত করল।

 

 

This post was viewed: 59

আরো পড়ুন