Skip to main content

Ridge Bangla

আবহাওয়া অফিসের গরম নিয়ে দুঃসংবাদ

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

যেসব জেলায় তাপপ্রবাহ চলছে

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বর্তমানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

বৃষ্টি হতে পারে কোথায়?

পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

This post was viewed: 53

আরো পড়ুন