Skip to main content

Ridge Bangla

খামেনিকে হত্যার প্রস্তাবে ট্রাম্পের ‘না’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের দেওয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন—এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। তাদের প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাব দিলে ট্রাম্প সেটিকে “ভালো ধারণা নয়” বলে প্রত্যাখ্যান করেন।

প্রতিবেদন অনুসারে, এই আলোচনাটি সম্প্রতি ইরানে ইসরায়েলি হামলার পর হয়েছে। তবে ট্রাম্প এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। একইভাবে নেতানিয়াহুও ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি সরাসরি স্বীকার কিংবা অস্বীকার করেননি। তিনি বলেন, “প্রয়োজন অনুযায়ী আমরা যেকোনো পদক্ষেপ নেব।”

ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দেশটি রাজনৈতিক নেতাদের নয়, বরং সামরিক ও পারমাণবিক হুমকিকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করছে।

এদিকে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ওমানের মধ্যস্থতায় নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা বাতিল করা হয়েছে। এতে করে পরিস্থিতির উত্তেজনা আরও বেড়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন।

This post was viewed: 47

আরো পড়ুন