Skip to main content

Ridge Bangla

বিএনপি কর্মীকে চায়ের দোকানে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে চায়ের দোকানে বসে থাকার সময় লিটন নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

নিহত লিটন দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং আজগরের ছেলে। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন জানিয়েছেন, নিহত লিটন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি দাবি করেন, পূর্বশত্রুতার জেরে কিছু সন্ত্রাসী পরিকল্পিতভাবে লিটনকে হত্যা করেছে। এই ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, সন্ধ্যায় লিটন বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একই এলাকার সেলিম ও তার পিতা মমিনুর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। লিটনের চিৎকার শুনে স্থানীয়রা দোকানে ছুটে এলে সেলিম ও মমিনুর পালিয়ে যায়। পরে লিটনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, হত্যার কারণ ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চলছে।

This post was viewed: 68

আরো পড়ুন