Skip to main content

Ridge Bangla

দক্ষিণী সিনেমার আলোচনায় ঐশ্বরিয়া লক্ষ্মী

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নতুন আলোড়ন তুলেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে তিনি দক্ষিণী সিনেমার অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় মুখ। সম্প্রতি মণিরত্নম পরিচালিত বহুল আলোচিত ছবি ‘থাগ লাইফ’-এ তাঁর উপস্থিতি নতুন করে তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

ঐশ্বরিয়া লক্ষ্মীর চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল আশিক আবু পরিচালিত মালয়ালম ছবি ‘মায়ানদী’ দিয়ে, যা তাঁকে এনে দেয় ব্যাপক দর্শকপ্রিয়তা ও সমালোচকদের প্রশংসা। এরপর ফাহাদ ফাসিলের বিপরীতে ‘ভারাথান’ ছবিতে তাঁর অভিনয় নজর কাড়ে।

২০১৯ সালে তিনি তামিল সিনেমায় অভিষেক করেন এবং ২০২২ সালে অভিনয় করেন তেলেগু চলচ্চিত্রেও। ২০২৩ সালে ওটিটিতে মুক্তিপ্রাপ্ত থ্রিলার ‘কানাকানি’তে তাঁর অভিনয় প্রশংসিত হয় এবং এ ছবির জন্য তিনি দশম সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে সেরা মালয়ালম অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। এর আগে ‘মায়ানদী’র জন্যও তিনি একই পুরস্কার পেয়েছিলেন।

ঐশ্বরিয়া লক্ষ্মী জানান, “‘পুনগুজালি’ চরিত্রটি আমাকে যে ভালোবাসা এনে দিয়েছে, তাতে আমি অভিভূত। এই চরিত্রটাই আমার জীবনে অনেক সৌভাগ্যের দরজা খুলে দিয়েছে।”

মণিরত্নমের সঙ্গে পরপর তিনটি ছবিতে কাজ করার সুযোগকে তিনি নিজের জন্য এক বিশেষ অর্জন বলে মনে করেন। ‘পোন্নিইন সেলভান’ সিরিজের সফলতা শেষে এবার ‘থাগ লাইফ’-এও তিনি কাজ করছেন এই কিংবদন্তি পরিচালকের সঙ্গে। ছবিতে তাঁর পাশাপাশি রয়েছেন কমল হাসান ও তৃষা কৃষ্ণান।

নারীকেন্দ্রিক চরিত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করে ঐশ্বরিয়া লক্ষ্মী বলেন, “আমার দর্শকরা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, তা আমাকে আরও শক্তি ও প্রেরণা দেয়।”

This post was viewed: 52

আরো পড়ুন