Skip to main content

Ridge Bangla

আত্মবিশ্বাসে উজ্জ্বল তামান্না ভাটিয়া

বলিউডের গ্ল্যামার ও পারফরম্যান্স জগতের এক উজ্জ্বল নাম তামান্না ভাটিয়া। যিনি শুধু রূপালী পর্দাতেই নয়, বাস্তব জীবনেও আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের শরীরচর্চা, সৌন্দর্য-ভাবনা ও আত্মপ্রেমের বিষয়ে অকপটে কথা বলেন।

তামান্না বলেন, “আমি প্রতিদিন কাজ শেষে গোসলের সময় নিজের শরীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রতিটি অঙ্গকে ধন্যবাদ জানাই, কারণ তারা আমাকে প্রতিদিন কাজ করতে সাহায্য করে।” তার এই বক্তব্য কেবল আত্মপ্রেমের নয়, বরং নারীর আত্মমর্যাদারও এক অনন্য দৃষ্টান্ত।

শরীর নিয়ে সামাজিক প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এসে তামান্না নিজেই নিজের সৌন্দর্যের সংজ্ঞা তৈরি করেছেন। ছোটবেলায় তিনি ভাবতেন, ছিপছিপে গড়নই সৌন্দর্যের মানদণ্ড। কিন্তু সময় ও অভিজ্ঞতা তাকে শিখিয়েছে, সৌন্দর্য আসে আত্মবিশ্বাস ও নিজেকে সম্মান করার মানসিকতা থেকে।

তামান্না বলেন, “একসময় আমি ভেবেছিলাম, যত শুকনো হবো, তত সুন্দর দেখাবো। কিন্তু এখন বুঝি, আমার আত্মবিশ্বাস ও ভালো লাগা কখনোই ওজনের সঙ্গে সম্পর্কিত ছিল না।”

আজকের দুনিয়ায় যেখানে নারীর শরীর নিয়ে নেতিবাচক সমালোচনা একটি সাধারণ চর্চা, সেখানে তামান্নার এই ইতিবাচক মনোভাব সমাজে এক অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছে।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার ছবি ‘সিকান্দার কা মুকাদ্দার’-এ সহশিল্পী হিসেবে আছেন অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিল। পর্দায় যেমন আত্মপ্রত্যয়ী ও দৃঢ়চেতা, বাস্তব জীবনেও তেমনই এক বলিষ্ঠ নারীর প্রতিচ্ছবি তামান্না ভাটিয়া।

This post was viewed: 61

আরো পড়ুন