Skip to main content

Ridge Bangla

শাকিবের ‘দ্বিতীয় অধ্যায়’ নিয়ে বিপাকে অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস এখন কিছুটা বড় পর্দার বাইরে থাকলেও ব্যক্তিজীবন ও মন্তব্যের কারণে নিয়মিতই আছেন আলোচনায়। এক সময়কার জনপ্রিয় এই নায়িকা সম্প্রতি জানিয়েছেন, খুব শিগগিরই নতুন সিনেমায় ফিরতে যাচ্ছেন। তার হাতে রয়েছে একাধিক সিনেমার প্রস্তাব, আর নিজেও আগের চেয়ে অনেক বেশি ফিট বলে জানান তিনি।

তবে, এক গণমাধ্যমে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, শাকিব খানের সঙ্গে অতীত সম্পর্কের ‘দ্বিতীয় অধ্যায়’ যেন এখন তার জন্য বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে। অপু বিশ্বাস বলেন, “নাম উল্লেখ করতে চাই না বলেই ‘দ্বিতীয় অধ্যায়’ বলছি। শাকিব খানের সেই অধ্যায় এখন আমার ঘাড়ে এসে পড়েছে। স্বামী-স্ত্রী যেমন একজনের দেখানো পথে অন্যজন হাঁটে, এখন মনে হয় আমি যা করি, সেও তাই করে। এরপরই সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। অথচ আমি চাই কাজ দিয়ে আলোচনায় থাকতে।”

তিনি আরও জানান, ঈদুল আজহায় তিনি কয়েকটি খাসি কোরবানি দিয়েছেন এবং ছেলেকে খুশি রাখতে রান্না করেছেন তার প্রিয় সব খাবার। তবে নিজে ডায়েট মেনে চলায় খুব বেশি কিছু খেতে পারেননি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়। তার ব্যক্তিজীবন, মতামত ও উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা।

সবকিছু ছাপিয়ে অপু বিশ্বাস জানিয়েছেন, তিনি এখন নতুন করে ক্যারিয়ার শুরু করতে প্রস্তুত। খুব শিগগিরই নতুন সিনেমার খবর নিয়ে দর্শকের সামনে হাজির হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

This post was viewed: 69

আরো পড়ুন