Skip to main content

Ridge Bangla

যশোরে ফুচকা খেয়ে অসুস্থ দুই শতাধিক

যশোরে ফুচকা খেয়ে অসুস্থ দুই শতাধিক

৩১ মার্চ ঈদের দিন যশোরের দেয়াপাড়া ভৈরব নদীর পূর্ব পাড়ে মনির হোসেন নামে এক ব্যক্তি চটপটি ও ইন্ডিয়ান ভেলপুরির অস্থায়ী দোকান বসান। ঈদের আনন্দে নদীর পাড়ে ঘুরতে আসা বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খান।

তবে রাত গভীর হওয়ার পর থেকেই অনেকেই পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করেন। এ পর্যন্ত দুই শতাধিক মানুষ মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি করে এবং তা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া এলাকা থেকে অভিযুক্ত ফুচকা বিক্রেতা মনির হোসেনকে আটক করে।

পরবর্তীতে এক ভুক্তভোগী তানজিম হোসাইন তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

This post was viewed: 66

আরো পড়ুন