Ridge Bangla

পদ্মা ও যমুনা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায় ও যানবাহন চলাচলের রেকর্ড

দেশের দুই বৃহত্তম সেতু পদ্মা ও যমুনা দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ পরিমাণ টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে সেতু বিভাগ। বৃহস্পতিবার (৫ জুন) একদিনে দুই সেতু মিলিয়ে মোট যানবাহনের সংখ্যা লাখ ছাড়িয়েছে এবং আদায় হয়েছে প্রায় ১০ কোটি টাকা। শুক্রবার (৬ জুন) রাত ১টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়, যা থেকে টোল আদায় হয় পাঁচ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা। একই দিনে যমুনা সেতু দিয়ে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন চলাচল করেছে এবং টোল আদায় হয়েছে চার কোটি ১৮ লাখ ১৪ হাজার ৮৫০ টাকা।

এর আগে পদ্মা সেতুতে ২০২২ সালের ২৬ জুন উদ্বোধনী দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পার হয়েছিল এবং ২০২৪ সালের ৯ এপ্রিল সর্বোচ্চ টোল আদায় হয়েছিল চার কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। অন্যদিকে, যমুনা সেতুতে ২০২৩ সালের ২৭ জুন সর্বোচ্চ ৫৫ হাজার ৬২১টি যানবাহন এবং ২০২৪ সালের ১৪ জুন সর্বোচ্চ টোল আদায় হয়েছিল তিন কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ২০০ টাকা।

This post was viewed: 37

আরো পড়ুন