Skip to main content

Ridge Bangla

রাতের আঁধারে ফলবাগানে ‘চুরি’ করলেন পরীমনি!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি প্রায়ই নানা কারণে সংবাদ শিরোনামে থাকেন। কখনও ব্যক্তিগত জীবন, কখনও সিনেমা—সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন তিনি। তবে এবার তাকে ঘিরে আলোচনার জন্ম দিয়েছে এক ব্যতিক্রমধর্মী ‘চুরি’ কাণ্ড।

নিজের নানাবাড়ির ফলবাগানে ঢুকে রাতের আঁধারে নিজেই ‘চুরি’ করেছেন পরীমনি—এমনই এক মজার ঘটনার ভিডিও তিনি নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে।

পরীমনি জানান, এবারের ঈদে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নানাবাড়িতে গিয়েছিলেন। সেখানে কোরবানির মাংস নিজ হাতে বিতরণ করেছেন সবার মাঝে। সারাদিন নানা কাজে ব্যস্ত থাকার পর রাতে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ঢুকে পড়েন তার প্রয়াত নানা শামসুল হক গাজীর লাগানো ফলবাগানে।

বাগানের গাছে তখন থোকায় থোকায় পাকা আম, জামরুল আর কাঁঠাল। ফলের লোভ সামলাতে না পেরে গাছে উঠে নিজ হাতে ফল পেড়েছেন পরীমনি। তাকে সহায়তা করেছেন তারই এক ঘনিষ্ঠ সহযোগী।

ভিডিওতে দেখা যায়, ফল পাড়ার সময় পরীমনি হাসিমুখে উচ্ছ্বাসে মেতে উঠেছেন। দৃশ্যটি যেন তাকে ফিরিয়ে নিয়েছে শৈশবে। এই অনুভূতির প্রকাশ মেলে ভিডিওর ক্যাপশনে, যেখানে তিনি লেখেন—“এই যে জীবনের এত সুন্দর স্মৃতিগুলো, সব কি আর মলিন হয়ে যায়!”

পরীমনির এমন প্রাণবন্ত ও নির্মল মুহূর্তে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। অনেকেই মন্তব্য করেছেন, ‘তারকা হয়েও মাটির মানুষ’—এই রূপটাই পরীর সবচেয়ে ভালো লাগে।

This post was viewed: 77

আরো পড়ুন