Ridge Bangla

বলিউডের সবচেয়ে শক্তিশালী জুটি সাইফ-কারিনা: সারা আলি খান

বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর খানকে বলিউডের “সবচেয়ে শক্তিশালী জুটি” বলে প্রশংসা করেছেন সাইফ ও অমৃতা সিংয়ের মেয়ে, অভিনেত্রী সারা আলি খান। সম্প্রতি মেট্রো ইন ডিনো সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার কাছে বলিউডের সবচেয়ে শক্তিশালী জুটি হচ্ছে আমার বাবা সাইফ আলী খান এবং কারিনা কাপুর।”

সারার বক্তব্যে উঠে আসে ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার দৃষ্টান্ত। তিনি বলেন, “আমি বাবাকে খুব ভালোবাসি। একইসঙ্গে আমি কারিনাকেও খুব পছন্দ করি।” সাইফ-কারিনার সংসারে তৈমুর ও জেহ নামে দুটি সন্তান রয়েছে, আর সারা ও ইব্রাহিম আলি খান হলেন সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সন্তান।

সাইফ ও কারিনার ২০১২ সালের বিয়ে এবং পরবর্তীতে পারিবারিক জীবন বলিউডের অন্যতম আলোচিত ও প্রশংসিত দাম্পত্য জীবনের একটি উদাহরণ হয়ে উঠেছে। সারার উক্তি থেকে স্পষ্ট, এই পরিবারটি শুধুমাত্র গ্ল্যামারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভালোবাসা ও সহমর্মিতার ভিত্তিতেই গড়ে উঠেছে।

This post was viewed: 36

আরো পড়ুন