Skip to main content

Ridge Bangla

চারুকলাকে ক্যাম্পাসে আনার দাবিতে চবির ৯ শিক্ষার্থীর আমরণ অনশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ৯ শিক্ষার্থী। প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় সোমবার (২১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অনশন কর্মসূচি শুরু হয়।

অনশনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন—নূর ইকবাল সানি, তরিকুল ইসলাম মাহী, মাহমুদুল হাসান মিনহাজ, শাহরিয়ার হাসান সোহেল, মাসরুল আল ফাহিম, ইসরাত জাহান ইয়ামিন, মালিহা চৌধুরী, ইসরাত জাহান ও নুসরাত জাহান ইপা।

১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসরুল আল ফাহিম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করেছে। ১ এপ্রিল থেকে মূল ক্যাম্পাসে ক্লাস শুরুর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। চারুকলাকে ক্যাম্পাসে আনার আন্দোলন বহুদিনের। এবার আমাদের মৃত্যু না হলে প্রশাসনের টনক নড়বে না।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। কিছু অফিসিয়াল কাজ বাকি থাকায় বিলম্ব হচ্ছে। একাডেমিক কাউন্সিলে বিষয়টি পাশ হয়েছে, খুব শীঘ্রই আমরা চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তর করতে পারব।”

This post was viewed: 71

আরো পড়ুন