Skip to main content

Ridge Bangla

পাঁচ দাবি না মানলে ফের আন্দোলনের হুশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের

আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের রূপরেখা প্রকাশ ও অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারিসহ পাঁচ দফা দাবি জানিয়েছে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। দাবিগুলো পূরণ না হলে আগামী রবিবার (১৯ মে) থেকে ফের রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (১৭ মে) ইডেন মহিলা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য তানজিমুল আবিদ ও জাফরিন আক্তার।

জাফরিন আক্তার বলেন, “আমরা রাজপথ ছেড়ে পড়ার টেবিলে ফিরে গিয়েছিলাম। কিন্তু বারবার আমাদের বাধ্য করা হচ্ছে আবার আন্দোলনে যেতে। আগামীকাল রোববারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হলে সোমবার (২০ মে) থেকে আমরা আন্দোলনে ফিরবো।”

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো:

১. ১৮ মে’র মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে হবে।
২. নিয়োগপ্রাপ্ত প্রশাসনকে সেশনজট নিরসনসহ একাডেমিক ক্যালেন্ডার তৈরির উদ্যোগ নিতে হবে।
৩. ভুতুড়ে ফলাফল, অতিরিক্ত ফি আদায়সহ সব প্রশাসনিক অসঙ্গতির সমাধান করতে হবে।
৪. নিয়োগের পরবর্তী দুই কার্যদিবসে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার উদ্যোগ এবং পাঁচ কার্যদিবসে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা, লোগো ও মনোগ্রাম প্রকাশ করতে হবে।
৫. ১৬ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি ও ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট বরাদ্দ দিতে হবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না মানা হলে পরবর্তী কর্মসূচি পরিস্থিতি অনুযায়ী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

This post was viewed: 74

আরো পড়ুন