Skip to main content

Ridge Bangla

আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

চাকরিপ্রত্যাশীদের টানা আন্দোলনের মুখে অবশেষে স্থগিত করা হয়েছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা। সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক নির্ধারিত আগামী ৮ মে থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

রোববার (২৭ এপ্রিল) রাজধানীর শাহবাগে পিএসসির এক প্রতিনিধি আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের কাছে এই সিদ্ধান্তের কথা জানান।

পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে রোববার (২৭ এপ্রিল) সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। তাদের অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

অবশেষে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইঁয়ার মধ্যস্থতায় দীর্ঘ ৮০ ঘণ্টা পর অনশন ভাঙেন পিএসসি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসা শিক্ষার্থীরা। উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

This post was viewed: 43

আরো পড়ুন