Skip to main content

Ridge Bangla

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে সংরক্ষণ বাঁধের ৪২ মিটার নদীগর্ভে

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার ব্রাম্মনবয়ড়া থেকে পাঁচঠাকুরি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে যমুনার তীর সংরক্ষণ ভাটপিয়ারি বাঁধের প্রায় ৪২ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে যমুনা পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, গত দুই মাস ধরে ব্রাম্মনবয়ড়া, ভাটপিয়ারি ও পাঁচঠাকুরি এলাকায় ভাঙন শুরু হলেও তৎকালীন সময়ে পানি উন্নয়ন বোর্ড কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। সম্প্রতি পানি বাড়ায় ভাঙনের তীব্রতাও বেড়েছে। ইতোমধ্যে বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্ষয়ক্ষতি রোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভাটপিয়ারির বাসিন্দা আব্দুল হাই, আব্দুল সবুর, নাঈম ও রোকেয়া অভিযোগ করেন, আগে থেকেই ব্যবস্থা নিলে এত বড় ক্ষতি হতো না। তারা বলেন, কোটি টাকা ব্যয় হলেও সময়মতো পদক্ষেপ না নেওয়ায় আজ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

This post was viewed: 45

আরো পড়ুন